রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
হত্যা মামলার প্রধান আসামি সাকিব হোসেন সম্প্রতি জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়েছেন। এবার তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র অপহরণের পর ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিচ্ছে।
এমন ঘটনায় বগুড়ায় দুই অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সাকিব ও তার ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন- সাকিব হোসেন (২২), শাকিল ইসলাম (২৪) এবং জুয়েল রানা (২৫)। এরা সবাই শহরের নারুলী এলাকার বাসিন্দা।
তাদের মধ্যে সাকিব হত্যা মামলার প্রধান আসামি এবং জামিনে বের হয়ে তিনি এই চক্রটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।