শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

উপ-নির্বাচনে অনিয়ম: গাইবান্ধায় মাঠপর্যায়ে ইসির কমিটি

গাইবান্ধা -৫ আসনের নির্বাচনে অনিয়ম তদন্তে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছ নির্বাচন কমিশন (ইসি) গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। সকাল নয়টায় গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে এই কার্যক্রম শুরু হয়। তদন্ত কমিটি নির্বাচন সংশ্লিষ্টসহ গনমাধ্যমকর্মীদের সাথেও আলোচনা করবেন।

মঙ্গলবার সকাল ৯টার পর গাইবান্ধা সার্কিট হাউজে ইসির অতিরিক্ত সচিব ও গঠিত তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথের নেতৃত্বে তদন্ত কার্যক্রম শুরু হয়। এতে কমিটির সদস্য সচিব ও ইসির যুগ্ম সচিব মো. শাহেদুন্নবী চৌধুরী এবং যুগ্ম সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।

এই আসনের ফুলছড়ি উপজেলার স্থগিত করা ১১ টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলবেন তারা।

উপনির্বাচেনর দিন ভোগ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সাঘাটা উপজেলার দহিচরণ প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ কলেজ কেন্দ্রে লাঠি নিয়ে হামলা চালায় একদল যুবক। পরে ওই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। একে একে বন্ধ হয় অন্য কেন্দ্রের ভোটগ্রহণ।

এ ঘটনার কারণ অনুসন্ধানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয়ভাবে তদন্ত করবে ইসির গঠিত তদন্ত কমিটি। মাঠ প্রশাসন ও ভোটগ্রহণকারী কর্মকর্তাসহ অনেকেই রয়েছেন এই তালিকায়।

এছাড়া ১৯ অক্টোবর ও ২০ অক্টোবর গাইবান্ধা সার্কিট হাউজে তদন্ত করবে ইসির গঠিত তদন্ত কমিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com