শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নারায়ণগঞ্জে কারখানা তৈরিতে ডিসেম্বরের মধ্যে ৩ কোম্পানির সাথে চুক্তি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে আলোচনা করছে জাপান, যুক্তরাষ্ট্রসহ সাত দেশের ৪০টি কোম্পানি। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই চুক্তি হবে তিনটি কোম্পানির সঙ্গে।

এসব বিনিয়োগ প্রস্তাবকে চূড়ান্ত রুপ দিতে গ্যাস-বিদ্যুৎ সহ অবকাঠামো সেবা নিশ্চিতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে বেজা।

ঢাকা সিলেট মহাসড়কের পাশে আড়াইহাজারের ছনপাড়ায় চলছে বিশাল কর্মযজ্ঞ। এখানে এক হাজার একর জমিতে গড়ে তোলা হচ্ছে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

৬শ ২০ একর জমি অধিগ্রহণ শেষে উন্নয়ন কাজ শুরু হয় ২০২০ সালের ডিসেম্বরে। দুই বছরে কারখানা স্থাপনের জন্য প্রস্তুত হয়েছে ২০০ একর।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জুনের মধ্যে আরও ৪শ ২০ একর জমি প্রস্তুত হবে। তারপর বাকি পৌনে ৪শ একরের কাজ শুরু হবে।

সরেজমিনে দেখা যায়, ব্যাপক কর্মযজ্ঞে নিয়োজিত কয়েক হাজার শ্রমিক। নির্মাণ করা হচ্ছে ৪শ ১৫ মিটার লম্বা ১শ ৭৮ ফিট সড়ক, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, অভ্যন্তরীণ পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, স্থায়ী অফিস ভবনসহ নানা স্থাপনা।

এরই মধ্যে ৩৩ একর জমিতে কারখানা নির্মাণ শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ। কর্মকর্তারা জানান, এখানে বিনিয়োগ করতে আলোচনা করছে জাপানের ৩০টি কোম্পানি।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত, তুরস্ক, অস্ট্রেলিয়া, তাইওয়ানের দশটি কোম্পানি কারখানা করার আগ্রহ দেখিয়েছে। এ বছরের মধ্যে জমি বরাদ্দ পেতে পারে রাসায়নিক ও টয়লেট্রিজ খাতের জাপান ও জার্মানির তিনটি কোম্পানি।

কর্তৃপক্ষের লক্ষ্য, এই অর্থনৈতিক অঞ্চলে ১০০ কোটি ডলারের বিনিয়োগ বাস্তবায়ন করা। যেখানে কর্মসংস্থান হবে এক লাখের বেশি মানুষের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com