শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:১১ অপরাহ্ন
পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা, পাতাবুনিয়া ও পান্ডব মোহনায় মৎস্য বিভাগের নিয়মিত অভিযানে অন্তত ১৫ হাজার মিটার ইলিশ জাল আটক করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকালে জালগুলো উপজেলার পাতাবুনিয়া নদীর তীরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত পায়রা, পাতাবুনিয়া ও পান্ডব নদীর মোহনায় একটানা যুগপৎ অভিযানে কিছু পরিমাণ ইলিশ মাছসহ প্রায় ১৫ হাজার ৫শ’ মিটার জাল জব্দ করা হয়।
জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়ে ধ্বংস করা হয়েছে।