রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

জনতার ঢল দেখে আ. লীগের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চট্টগ্রাম ও ময়মনসিংহের সমাবেশে জনতার ঢল দেখে আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ময়মনসিংহ সমাবেশের পূর্বের রাতে অঘোষিত কারফিউ জারি করা হয়েছে। রাতে ককটেল, গুলিবর্ষণ করেও কোন বাঁধার সৃষ্টি করতে পারে নাই। উল্টো পুলিশকে ব্যবহার করে আমাদের ৪ শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এভাবে দমন করে, গুলি করে, হত্যা করে, গুম করে কোনদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না। যতই তারা শক্তিশালী হোক।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে পৃথক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই অনির্বাচিত অবৈধ ভোটাধিকার হরণকারী লুটেরা সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা সংলাপ করছি। আমরা প্রথম পর্যায়ে শেষ করে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করেছি। আজকে আলোচনা করেছি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com