রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

রাশিয়ার হামলার পর ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায় একের পর এক বিদ্যুৎ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। যেকোনো সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে নাগরিকদের ‘সবকিছু চার্জ’ দিয়ে রাখার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের জাতীয় জ্বালানি সংস্থা।

সরকারি কর্মকর্তারা ও গ্রিড অপারেটর উক্রেনারহো জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১১টার মধ্যবর্তী সময়ে বিদ্যুৎ সরবরাহ সীমিত থাকবে।

ব্ল্যাকআউটের প্রস্তুতি হিসেবে ইউক্রেনারহো নাগরিকদের পানি মজুত রাখা এবং তাদের পরিবার ও বন্ধুদের উষ্ণ রাখার জন্য মোজা, কম্বল রাখার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, টর্চ ও ব্যাটারি প্রয়োজনে চার্জ করে রাখারও আহ্বান জানানো হয়েছে।

‘ঠান্ডা আবহাওয়া শুরু হওয়ার পর আমরা আরও ঘন ঘন আপনাদের সাহায্য চাইতে পারি, এটিও বাদ দিচ্ছি না আমরা’ বলেছে উক্রেনারহো।

বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৩০ ভাগ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে।

জেলেনস্কির একজন সহকারী বলেছেন, লোকজন বিদ্যুতের ব্যবহার না কমালে ব্ল্যাকআউটের সম্ভাবনাও আছে।

রাশিয়া গত কয়েকদিন ধরে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার নিজের রাত্রিকালীন ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, “গুরুত্বপূর্ণ অবকাঠামোর নতুন ক্ষতি হয়েছে। আজ শত্রুরা তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com