রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চক্ষু পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী চক্ষু পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির উদ্ধোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল লাইস এমএস হক (ভারপ্রাপ্ত)। এছাড়াও উপস্থিত ছিলেন মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.) ইউনিভার্সিটি অ্যাডভাইজার, রহুল আমিন, রেজিস্ট্রার, আব্দুল গাফফার, ডিরেক্টর/হেড, অ্যাডমিশন, প্রমোশন অ্যান্ড ব্রান্ডিং, মো. হাবিবুল্লাহ, চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, মো. রফিকুল হক, অ্যাসোসিয়েট প্রফেসর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও অ্যাডভাইজর, সোশ্যাল সার্ভিসেস ক্লাব, জাকির হোসাইন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাডভাইজার, সোশ্যাল সার্ভিসেস ক্লাব এবং অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

চক্ষু পরীক্ষা কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেন ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট অ্যান্ড হসপিটালের সিনিয়র কন্সালটেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর, হেড অব রেটিনা ডিপার্টমেন্ট ডা. মো. মুমিনুল ইসলাম এবং কন্সালটেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. ওমর জাফরউল্লাহ।

দিনব্যাপী চক্ষু পরীক্ষা কর্মসূচিতে প্রায় ৩০০ জন শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সেবা নিয়েছেন। উপাচার্য আয়োজকদের প্রশংসা করে সেবাদানকারী ডাক্তারদের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com