বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১০৬

গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১০৬ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৬৪ জনের আর ২০২১ সালে মারা যায় ১০৫ জন। ২০২০ সালে মারা গিয়েছিল সাতজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এই একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৭ হাজার ৮০২ জন।

গত এক দিনে মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। শুধু রাজধানীর স্কয়ার হাসপাতালেই মারা গেছে পাঁচজন। শিশু হাসপাতালে একজন এবং শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর মধ্যে ৫৬৫ জন ঢাকার। বাকি ২৯৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৯৬ জন চট্টগ্রাম বিভাগের।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৪ হাজার ৩৯২ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বাধিক আটজন মারা গেছে গত ১৩ অক্টোবর, ছয়জন মারা গেছে ১৫ অক্টোবর আর গতকাল মারা গেছে সাতজন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৬ জন মারা যাওয়ার মধ্যে ৫১ জন মারা গেছে অক্টোবরের প্রথম ১৮ দিনে। জুন মাসে মারা গেছে একজন, জুলাই মাসে ৯ জন, আগস্ট মাসে ১১ জন এবং সেপ্টেম্বরে ৩৪ জন মারা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com