রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সবসময়ই অটুট

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব সবসময়ই অটুট থাকবে, আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার বিকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করেছে ভারত। সেসময় বিএসএফের অনেক সহযোগিতা পাওয়ার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, যুগ যুগ ধরে এই বন্ধুত্ব অটুট থাকবে। দুই দেশের সঙ্গে আমাদের বন্ধুপ্রতিম সম্পর্ক আরও গভীরে যাবে। আমরা আশা করি, সবাই একসঙ্গে চলব, একসঙ্গে আমরা উন্নয়নের গান গাইব।

আসাদুজ্জামান খান বলেন, আজকের এই রিট্রিট সেরিমনিতে আমি ফিরে যেতে চাই সেই মুক্তিযুদ্ধের সময়, যখন অকৃত্রিম বন্ধু ‍হিসেবে আমাদের সহযোগিতা করেছিল ভারতবর্ষ। মুক্তিযুদ্ধের সময় আমি ব্যক্তিগতভাবে ভারতের বিএসএফের অনেক সহযোগিতা পেয়েছি। আমি সেই দিনগুলো স্মরণ করছি।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের বিষয়ে মন্ত্রী বলেন, করোনার কারণে এই চেকপোস্ট বন্ধ করা হয়েছিলো। আলোচনার পর দুদেশের সম্মতিতে আবারও চালু করা হবে।

পরে পঞ্চগড় ১৮ বিজিবি ও ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ এর জমকালো যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com