শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আগের চেয়ে কমেছে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এডিটরস গিল্ড আয়োজিত আলোচনায় তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ২০১৯ সালে কিছু ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হয়েছে।

মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আইনটি সংশোধন না করে বিধি দিয়ে ব্যবস্থা নেওয়া যায়। প্রয়োজনে সংশোধনও করা যায়, তবে এতে সময় বেশি লাগবে।

তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের গ্রেপ্তার করা যাবে না। কোনো অভিযোগ আসলে তা সেলের মাধ্যমে যাচাই করে, অপরাধ কি না- তা বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ আইনে কিছু সমস্যা আছে, তা আমরা শনাক্ত করেছি। বিধির মাধ্যমে সেসব সমস্যা দূর করা যায়। এক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে। এজন্য ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এখন কমে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com