শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
আন্দোলন জমাতে বিএনপি উসকানি দিয়ে লাশ ফেললে সরকার দায়ী থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলের। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের সহিংসতার উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না।
২০১৩-১৪ সালের মতো সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কর্মসূচি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। দেশে বিশৃঙ্খলা হোক তা চায় না আওয়ামী লীগ। কারণ তাতে ক্ষমতাসীন দলেরই ক্ষতি।
এসময় যোগাযোগ খাতের অসাধু ব্যক্তিদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, কিছু লোক আছে, আমি জানি না এদের কত টাকা দরকার।
তিনি বলেন, আইন করেছি ৩ চাকার গাড়ি মহাসড়কে চলবে না কিন্তু কে শোনে কার কথা। আমি এক পথে যাই, খবর পাই, তখন সব ক্লিন। আবার আমি যখন রাস্তা অতিক্রম করি, আবার সেই পুরনো চিত্র।