রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে সমাবেশে আসা যাদের বিরুদ্ধে মামলা আছে কিংবা নাশকতা করতে পারেন বলে সন্দেহ হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।
শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাঙচুর করেছে, তাদেরকে। সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার হয় না।
বিএনপির সমাবেশকে ঘিরে খুলনায় গাড়ি চলাচল বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে, সেটা আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বন্ধ করেছে।