শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শরীয়তপুরের গোসাইরহাটে সেতুর সাথে লঞ্চের ধাক্কার পর ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রোববার ভোরে উপজেলার সাইক্কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের সাগর আলী, টাঙ্গাইলের শাকিল আহমেদ ও গোসাইরহাটের তানজিল মোল্লা।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির জানান, লঞ্চ দুর্ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত তিন যাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।