বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা শুরু

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় করোনা রোগীদের জন্য তৈরি মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। রোববার দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে ৬ জন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু রোগীদের এ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বিভিন্ন সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে। একই সঙ্গে সেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য সাধারণ ওয়ার্ডে ৬০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ৩৮টি ও নারীদের জন্য রয়েছে ২২টি।

এছাড়া থাকছে ১৭ শয্যার আইসিইউ ইউনিট। চাহিদা অনুযায়ী প্রয়োজনে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার এ বছর সর্বোচ্চ ৯২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এর মধ্যে ঢাকায় ৫২৯ জন এবং ঢাকার ছাড়া সারাদেশে ৪০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট তিন হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩২৮ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com