রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
জ্যাকলিন ফার্নান্দেজের কোনো দোষ নেই। তিনি কোনোভাবেই ২০০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত নন। তাকে যা কিছু দিয়েছি, ভালোবেসে দিয়েছি। ’
জ্যাকলিন সম্পর্কে এই কথাগুলো লিখে নিজের আইনজীবির মাধ্যমে চিঠি পাঠিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর।
দীর্ঘ সেই চিঠিতে আরো অনেক কিছুই ফাঁস করেছেন সুকেশ, যা প্রকাশ্যে এসেছে রবিবার (২৩ অক্টোবর)।
সুকেশের দাবি, বহুমূল্যের গাড়ি থেকে শুরু করে উপহার যা কিছু আর্থিক লেনদেন সবটাই ভালোবেসে জ্যাকলিনকে দেওয়া। তাঁরা দুজনে সম্পর্কে ছিলেন। সেখানে উপহার দেওয়া অস্বাভাবিক কিছু নয়। কনম্যানের আরো দাবি, ২০০ কোটি টাকা তাঁকে নিতে বাধ্য করা হয়েছিল। প্রাক্তন র্যানব্যাক্সি মালিককে জেল থেকে ছাড়ানোর জন্য এই অর্থ দেওয়া হয় তাকে।