রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
মাঝরাতে বর্ধমানের ফাঁকা রাস্তায় রোমান্টিক স্কুটি রাইডে দেখা গেল টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। টলিউডের অন্যতম চর্চিত প্রেমিক যুগল তাঁরা। হেলমেটে মুখ ঢাকা অঙ্কুশের, আর পেছনের সিটে মাস্কে মুখ ঢেকে বসে রয়েছেন ঐন্দ্রিলা। ফাঁকা রাস্তায় হু হু করে এগিয়ে যাচ্ছে স্কুটি।
দুজনকে দেখে প্রথমে কেউই বুঝতে পারেননি এরা কারা। তবে মাস্ক সরাতেই বোঝা গেল আসল কাহিনি।
নায়ক অঙ্কুশ বর্ধমানের ছেলে। সেখানেই বেড়ে উঠেছেন তিনি। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন। আজ তিনি জনপ্রিয় একজন অভিনেতা। কিন্তু বর্ধমান শহরটা বড্ড ভালোবাসার জায়গা তাঁর। তাই হবু স্ত্রীকে নিয়ে নিজের শহরটা ভালো করে ঘুরিয়ে দেখালেন এই টলি তারকা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অঙ্কুশ। লিখেছেন, ‘রাতের বর্ধমানে ঘুরে বেড়ানো। ’
ঐন্দ্রিলার মাথায় হেলমেট কেন নেই, সেই প্রশ্ন তুলেও অনেকেই কটাক্ষ করেছেন তারকা জুটিকে।