রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শর্মিলা ঠাকুরে ফের মুগ্ধ বাঙালিরা

বাঙালিরা মুম্বই ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় হিন্দিতে কথা বলেন। কিন্তু, অবাঙালিরা বাংলা বুঝতে পারেন না আজও। এই বিষয়টি ঠিক নয় বলে দাবি করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সম্প্রতি ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলে তাকে নিয়ে সাজানো হয় বিশেষ পর্ব। সেই মঞ্চেই এই প্রশ্নই তুললেন শর্মিলা ঠাকুর। এই প্রতিযোগীতায় এবার সেরা ১৫তে বাঙালি প্রতিযোগীই রয়েছে ৬ জন। সোনাক্ষী নামের কলকাতার এক প্রতিযোগী শর্মিলার সঙ্গে বাংলায় কথা বলতে শুরু করেন, ‘ম্যাম, আমি তোমাকে কাকিমা বলে ডাকতে পারি?’ পতৌদি বেগমের উত্তর, ‘হ্যাঁ, কাকিমা, মাসিমা, দিদি, দিদিমা যে ডাকটা তোমার ভালো লাগে সেটাই ডাকো।’ শর্মিলাকে সোনাক্ষী জানান, তিনি শর্মিলার সিনেমার দুটি গান গাইতে চলেছেন। যা তার খুব প্রিয়। এরপরেই শোর সঞ্চালক আদিত্য নারায়ণ ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘আমাকে বাংলা বুঝতে পারি না।’ শর্মিলা বাক্যটি শুধরে বলেন, ‘বলো, আমি বাংলা বুঝতে পারি না।’ তিনি আরও বলেন, ‘আমরা হিন্দি শিখে কথা বলতে পারলে, আপনারা বাংলা শিখতে পারেন না কেন?’ রিয়ালিটি শোর বিচারক নেহা কাক্কারও শর্মিলাকে সমর্থন জানিয়ে বলেন, ‘একদম! বাংলা শেখা উচিত।’ ইতিমধ্যেই শর্মিলা ঠাকুর এবং আদিত্যর এই কথোপকথন ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বঙ্গ ললনার এই অন্দাজ দেখে খুশি আপামর বাংলা। কেউ লিখলেন, ‘একেবারে খাঁটি কথা বলেছেন।’ কারও মন্তব্য, ‘কথাটা খুব ভালো লাগল। মন ছুঁয়ে গেল।’ কেউ আবার লিখলেন, ‘এই কথাটা শোনার পর শর্মিলা ঠাকুরকে আরও ভালো লাগছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com