রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অপেরা কিংবদন্তির বায়োপিকে জোলি

মারিয়া ক্যালাসকে ধরা হয় গত শতকের অন্যতম সেরা অপেরা গায়িকা। গলার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্য ব্যাপক আলোচিত ছিলেন তিনি। নাটকীয় সেই জীবনই এবার চলচ্চিত্রে আনছেন পাবলো লরেইন। আর ‘মারিয়া’ নামের সেই ছবিতে মারিয়া হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। মূলত ১৯৭০-এর দশকের প্যারিসে মারিয়ার শেষ দিনগুলো রুপালি পর্দায় তুলে আনা হবে। ‘মারিয়া’র চিত্রনাট্য লিখেছেন পিকি ব্লাইন্ডার্স খ্যাত প্রখ্যাত ব্রিটিশ চিত্রনাট্যকার স্টিভেন নাইট। বায়োপিক নির্মাণে এর মধ্যেই সক্ষমতার প্রমাণ দিয়েছেন চিলির পরিচালক লরেইন। আগে চিলির কবি পাবলো নেরুদার জীবন নিয়ে বানিয়েছিলেন ‘নেরুদা’, সাবেক মার্কিন ফার্স্টলেডি জ্যাকুলিন কেনেডি ওনাসিসকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘জ্যাকি’। সর্বশেষ গত বছর প্রিন্সেস ডায়ানার জীবনীভিত্তিক ছবি ‘স্পেনসার’ বানিয়ে আলোচিত হন। এবার পর্দায় তুলে নিয়ে আসবেন অপেরা গায়িকার জীবন। ছবিটি নিয়ে এক বিবৃতিতে পরিচালক বলেন, ‘সিনেমা ও অপেরা আমার প্যাশন। এই দুয়ের যোগ ঘটানোর সুযোগ পেয়ে দারুণ লাগছে। এটা আমার অনেক দিনের স্বপ্ন।’ ছবিটিতে অ্যাঞ্জেলিনা জোলিকে পাওয়াটাকে ‘সত্যিকারের উপহার’ মনে করছেন পরিচালক। তার কাছে জোলি ‘অসম্ভব সাহসী ও কৌতূহলী’ এক অভিনেত্রী। ছবিটি নিয়ে এক বিবৃতিতে জোলি বলেন, ‘মারিয়ার জীবন ও তার প্রভাব খুবই সিরিয়াসলি নিয়েছি। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করব। পাবলো লরেইন এমন একজন পরিচালক, যাকে আমি অনেক দিন ধরে সমীহ করি, স্টিভেন নাইটের চিত্রনাট্যে কাজ করাটাও স্বপ্নের মতো।’

৪৭ বছর বয়সী অভিনেত্রী জোলি এখন ব্যস্ত তার নতুন ছবি ‘উইদাউট ব্লাড’-এর পোস্ট প্রোডাকশনের কাজে। পরিচালক হিসেবে এটি তার পঞ্চম সিনেমা। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমা হায়েক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com