মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ইউরোপীয় দেশগুলোতে গ্যাস সরবরাহকারী পাইপলাইনে বিস্ফোরণের অভিযোগ আগেই উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। এবার সমুদ্রের তলদেশে ইন্টারনেটের ‘মেরদণ্ড’ও কি ভেঙে দেওয়ার ছক কষছে ভ্লাদিমির পুতিন সরকার? ব্রিটিশ উপকূলবর্তী সমুদ্রে একটি রুশ জাহাজের যাত্রাপথ বদলের পর এমন আশঙ্কা দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের দাবি, গবেষণামূলক কাজে যাত্রা শুরু করেছিল রুশ সরকারের মালিকানাধীন ওই জাহাজটি। তবে মাঝপথে আচমকাই দিক পরিবর্তন করে সেটি। এর পরেই জাহাজটির ‘আসল উদ্দেশ্য’ নিয়ে প্রশ্ন উঠছে।
সমুদ্রের নীচে যে অংসখ্য কেব্লের মাধ্যমে ইন্টারনেটের সুবিধা ভোগ করেন বিশ্ববাসী, সেই ‘মেরুদণ্ড’ কি উড়িয়ে দিতে চান পুতিন? না কি, গুপ্তচরবৃত্তির জন্যই সেটি ব্রিটিশ উপকূলের কাছে ঘোরাফেরা করছে? ইউক্রেন-যুদ্ধের মাঝে এমন নানা আশঙ্কা তৈরি হয়েছে।
ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর দাবি, ১৭ অক্টোবর রাশিয়ার কালিনিনগ্রাদ থেকে রওনা দিয়েছিল ‘আকাদেমিক বরিস পেত্রভ’ নামে ওই জাহাজটি। ইংলিশ চ্যানেল দিয়ে তা পৌঁছানোর কথা ছিল দক্ষিণ আটলান্টিকের একটি নির্দিষ্ট জায়গায়। এ সবই নাকি বৈজ্ঞানিক অভিযানের জন্য।