শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্রিটেনের ২২তম ধনী ঋষি সুনাক, তার স্ত্রীও রানির থেকে ধনী!

ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌঁড় থেকে সরে দাঁড়িয়েছেন বরিস জনসন, ফলে ক্ষমতাসীন দলটির এমপিদের সমর্থনের দিক থেকে অনেক এগিয়ে থাকা ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সে দেশের অন্যতম ধনী ব্যক্তি হলেন এই ঋষি সুনাক। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে নাম লেখানোর জেরে ফের তার সম্পত্তির বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।

সানডে টাইমসের ধনীদের তালিকা অনুসারে দেখা যাচ্ছে স্ত্রী অক্ষতা মূর্তি সহ ঋষি সুনকের মোট সম্পদের পরিমাণ ৭৩০ মিলিয়ন পাউন্ড। গত মে মাসে তিনি ব্রিটেনের ২২তম ধনীর তালিকায় ছিলেন।

এদিকে চলতি বছরে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে ঋষি সুনাকের স্ত্রী রানী দ্বিতীয় এলিজাবেথের থেকেও ধনী। ২০২১ সালে সানডে টাইমসের ধনীদের তালিকা অনুসারে তার স্ত্রীর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল ৩৫০ মিলিয়ন পাউন্ড। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে ৪২ বছর বয়সী অক্ষতা মূর্তি একজন ভারতীয় নাগরিক। তার বাবা নারায়ণ মূর্তির কোম্পানি ইনফোসিস লিমিটেডের মাধ্যমে তিনি বিপুল সম্পদের অধিকারী হন।

মাত্র ছয় সপ্তাহ আগে সেপ্টেম্বরে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌঁড়ে ঋষি সুনাককে হারিয়ে লিজ ট্রাস ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তখন ধারাবাহিক কয়েকটি কেলেঙ্কারির ঘটনার পর জনসন চাপের মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন। কিন্তু ট্রাসও বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি, ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের ৪৫ দিন পর পদত্যাগ করতে বাধ্য হন।

এরপর সুনাকের নামই উঠে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে। বরিস জনসনও ফের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তবে প্রতিদ্বন্দ্বিতা থেকে জনসন সরে দাঁড়ানোয় তার প্রধান প্রতিদ্বন্দ্বী সুনাকের (৪২) প্রধানমন্ত্রী হওয়ার পথ সম্ভবত প্রশস্ত হয়ে গেছে, সোমবারের মধ্যেই তার ট্রাসের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে।

বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, সোমবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে যে প্রার্থীরা ১০০ জন কনজারভেটিভ আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করতে পারবেন শুধু তারাই দলটির নেতৃত্ব প্রতিযোগিতার জন্য বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

যদি এ মাইলফলক মাত্র একজন প্রার্থী অর্জন করতে পারেন, তাহলে সোমবারই পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হবে।

আর যদি দুই জন প্রার্থী ওই সীমা অতিক্রম করতে পারেন, তাহলে পার্টির সদস্যদের ভোটে তাদের মধ্যে একজন দলের নেতা নির্বাচিত হবেন। শুক্রবার ফল ঘোষণা করা হবে আর কনজারভেটিভ পার্টির নির্বাচিত নতুন নেতাই পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com