রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ।
মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা এ কথা বলেছে।
ভারী বৃষ্টির পর রাজধানীর অনেক সড়কে পানি জমে আছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সকালে সড়কে জমে থাকা পানিতে অনেক যানবাহন আটকা পড়ে।
এরিমধ্যে বৃষ্টির পানি জমে গাজীপুরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তারাগাছা থেকে টঙ্গী পর্যন্ত দেখা দিয়েছে যানজট। খিলক্ষেত, উত্তরা হয়ে গাজীপুরগামী যান চলাচলও মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। এতে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। জরুরি প্রয়োজন ছাড়া এই সড়ক ব্যবহার না করার অনুরোধ ডিএমপি ট্রাফিক বিভাগের।
এদিকে রাতে ঘূর্ণিঝড়ের পর সকাল থেকে অনেক সড়কে গাছ উপড়ে পড়ে থাকতে দেখা যায়। সকালে প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ পড়েন বিপাকে।
গণপরিবহন সংকটের পাশাপাশি সিএনজি, রিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এছাড়াও অ্যাপ ভিত্তিত রাইডগুলোয় স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া রাখা হচ্ছে বলে জানান তারা।