শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৪১৯ ইউনিয়নের ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপকূলীয় ৪১৯ ইউনিয়নের ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এসব ইউনিয়নে ১০ হাজার ঘরবাড়িসহ ৬০০০ হেক্টর জমি ও ১ হাজার মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর গাছ চাপা পড়ে ৯ জন নিহত হয়েছে। সবগুলোর কারণ ঘরের ওপর গাছ পড়া।

সিত্রাং নিয়ে পূর্বাভাস ছিল অনেক ক্ষতি হবে। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে এটি ঘূর্ণিঝড়ই ছিল, প্রবল বা সুপার সাইক্লোন হয়নি। আমাদের যে ধারণা ছিল তারও আগে এটি বাংলাদেশ পার হয়েছে বলে জানিয়েছেন এনামুর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, সিত্রাং পটুয়াখালি, ভোলা, নোয়াখালি, চট্টগ্রাম দিয়ে অতিবাহিত হয়।

এ সময় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, আমরা ৬৯২৫ আশ্রয় কেন্দ্রে ১০ লাখ মানুষকে নিয়ে আসতে পেরেছিলাম। মধ্যরাত থেকেই তারা আশ্রয়কেন্দ্র ত্যাগ করে। ভোরের মধ্যে এগুলো খালি হয়।
ভাটা থাকায় ঘূর্ণিঝড়ের সময় ভোলা ছাড়া অন্য কোথাও জলোচ্ছ্বাস হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com