রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ভারতের কলকাতায় দুর্গাপূজা সবচেয়ে বড় পরিসরে আয়োজন করা হলেও রাজধানী দিল্লি, মায়ানগরী মুম্বাই কিংবা অন্য রাজ্যে কালীপূজাকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে উদযাপন করা হয়। গতকাল ছিল কালীপূজা। এই পূজার দিনেই দিওয়ালি বা বাংলায় দীপাবলি উদযাপন করেন তারা। দীপাবলি মূলত আলোর উৎসব। মনের কালিমা আর গ্লানি ভুলে আলোর পথে যাত্রার শুভলগ্ন এই দীপাবলি। এদিন তাই হাজারো আলো প্রজ¦লনের মাধ্যমে ভক্তরা আপনজনের জন্য শুভকামনা করে থাকে। বছরের পর বছর বলিউডে দীপাবলি মানের নানা জনের পার্টিতে তারকাদের আলো ঝলমলে উপস্থিতি। অন্য উপলক্ষে যে ধরনের পোশাক তারা বেছে নেন, তার চেয়ে ঢের চকমকে পোশাকই তারা পরেন দীপাবলিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বলিউড তারকারা ট্রেডিশনাল আর ফিউশন দুই ধরনের সাজেই হাজির হন একাধিক পার্টিতে। গত রবিবার সন্ধ্যায় দিওয়ালির পার্টিও আয়োজন করেন ভারতের অন্যতম ফ্যাশন ডিজাইনার মানিষ মালহোত্রা। তার পার্টিতে মূলত এই ডিজাইনারের দারুণ সব পোশাকেই দেখা যায় বলিউড তারকাদের। কে না ছিলেন সেই পার্টিতে? মাধুরী দীক্ষিত থেকে শুরু করে ঐশ^রিয়া রাই, কাজল, কারিশমা কাপুর, অজয় দেবগন, অভিষেক বচ্চন, রাভিনা ট্যান্ডন, করণ জোহর, আবার নতুন প্রজন্মের কিয়ারা আদভানি, কৃতি শ্যানন, অনন্য পান্ডে, শাহরুখকন্যা সুহানাসহ অনেক প্রিয় মুখ। আর গতকাল পার্টিগুলোর মধ্যে সবচেয়ে বেশি তারকা সমাগম হয় প্রযোজক আনন্দ প-িতের আয়োজনে। এই পার্টিতে হাজির হয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে এ প্রজন্মের হৃত্বিক রোশান, অক্ষয় কুমার, তাপসী পান্নু, তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা, আলী ফজল ও রিচা চাড্ডা, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ দম্পতি পর্যন্ত।