শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

বাংলাদেশের বাজেট সহায়তা হিসেবে চাওয়া সাড়ে ৪শ কোটি ডলার ঋণের আবেদনের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল আজ বুধবার ঢাকা আসছে। দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশে আইএমএফ মিশন প্রধান রাহুল আনন্দ। আইএমএফের প্রতিনিধি দলটি আগামী ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

আগামীকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় বাংকের সাথে বৈঠকে বসবেন তারা। ১৫ দিনের সফরের শেষ দিনে ৯ নভেম্বরও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করার কথা রয়েছে তাদের। সরকার যদি আইএমএফের শর্ত মেনে নেয় তবে, আগামী বছরের শুরুতে ঋণের প্রথম কিস্তি পাওয়া সম্ভবনা রয়েছে।

আইএমএফ প্রতিনিধি দলটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকের পাশাপাশি আর্থিক খাতের সংস্কার ও নীতি পর্যালোচনা করতে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্টদের সঙ্গে সিরিজ বৈঠক করবে।

এরই মধ্যে বাংলাদেশ সফরে কথা বিৃবতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ওয়াশিংটনভিত্তিক বহুজাতিক এই সংস্থাটি। আর্থিক খাতের সংস্কার ও নীতি বিষয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করাই এই সফরের উদ্দেশ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই সফরের উদ্দেশ্য হলো কর্মকর্তা পর্যায়ের চুক্তির অগ্রগতির জন্য আলোচনা করা। বর্ধিত তহবিল সুবিধা কর্মসূচি এবং নতুন চালু রেসিলিয়ান্স অ্যান্ড সাসটেইনেবলিটি ফ্যাসিলিট (আরএসএফ) এর অধীনে ঋণ নিয়ে আলোচনার করা।

এতে বলা হয়, আরএসএফ ঋণের অধীনে সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য জলবায়ুর পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে অর্থায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com