শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
আমেরিকা যুদ্ধ প্রিয় দেশ বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুদ্ধ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি অচল।
বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে প্রগতিশীল কলামিস্ট ফোরাম।
মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে সারা বিশ্বের অবস্থা খারাপ। শক্তিশালী দেশগুলো যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, এতে সেদেশ গুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। বরং আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘ বিশ্বে দারিদ্র্য মুক্তি, মানবাধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখতে পারলেও যুদ্ধ বন্ধে জাতিসংঘের দুর্বলতা রয়েছে বলে মনে করেন মোমেন। তিনি বলেন, যার কারণ শক্তিশালী রাষ্ট্রগুলো। তাই জাতিসংঘকে শক্তিশালী করতে নিরাপত্তা পরিষদের পুনর্গঠন দরকার।