শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিসেম্বরে সমুদ্রের গর্জন দেখবে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কয়েকটা সমাবেশ করে বিএনপি ভাবতেছে তারা ক্ষমতায় এসে গেছে। ক্ষমতা এতো সহজ নয়। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, খেলা হবে, ডিসেম্বরে বুঝিয়ে দেব। ডিসেম্বরে সমুদ্রের গর্জন দেখবে বিএনপি।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে খিলগাঁও থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সমাবেশের নামে মানুষের ঢলের কথা বলে, কিন্তু ডিসেম্বরে মানুষের গর্জন শুনতে পাবে। তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না সেই চিন্তা করে লাভ নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, বিএনপির লজ্জা নেই, তাই তারা বিভিন্ন দূতাবাসে গিয়ে শুধু দেশের বিরুদ্ধে নালিশ করে। বিএনপি মনে করে ভারত আমেরিকা তাদের ক্ষমতায় বসিয়ে দিবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com