রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
চলছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। দীর্ঘদিন পর বাংলাদেশের জয়ে স্বস্তি পাচ্ছে দেশের ক্রিকেটপ্রেমী। ক্রিকেট নিয়ে এখন উন্মাদনা ভালোই। ক্রিকেট নিয়ে আমাদের দেশে কোনো সিনেমা নির্মাণ না হলেও বিশ্বের অনেক দেশে জনপ্রিয় কিছু সিনেমা হয়েছে। বলিউড ও হলিউডের ক্রিকেটকেন্দ্রিক সিনেমা নিয়ে এই আয়োজন।
বলিউড
লাগান : বলিউডে ক্রিকেট নিয়ে সবচেয়ে আলোচিত সিনেমা এটি। ২০০১ সালে নির্মিত এই সিনেমায় দেখানো হয় ব্রিটিশ শাসনকালে ভারতের নিপীড়িত কৃষক খাজনা মওকুফের লক্ষ্যে কীভাবে ক্রিকেট খেলা শিখে ইংরেজদের হারিয়ে দেয়। সিনেমাটি বিশ্বের ১০০টি সেরা সিনেমার তালিকায়ও স্থান পেয়েছে। টাইম ম্যাগাজিন সিনেমাটিকে তাদের সর্বকালের সেরা ২৫ স্পোর্টস মুভির তালিকায় রেখেছে। আমির খান অভিনীত ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়াড়িকর।
এইটটি থ্রি : ভারতের প্রথম ক্রিকেট বিশ^কাপজয় ১৯৮৩ সালে, সেই গল্প নিয়ে এইটটি থ্রি ছবিটি নির্মাণ করেছেন কবীর খান। এই ছবিতে তখনকার অধিনায়ক কপিল দেবের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ারসহ বেশ কিছু নামি পুরস্কার পান রণবীর সিং। তার স্ত্রীর ভূমিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন।