বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএসএমএমইউ’র স্বাস্থ্য পরীক্ষার ফল পাওয়া যাবে অনলাইনে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, শিগগিরই সকল বিভাগে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার ফলাফল অনলাইনে পাওয়া যাবে।
আজ প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের বর্হিবিভাগ-২ বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে  এই অনলাইন রিপোর্টিং কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য  এ কথা বলেন।
উপাচার্য বলেন, চিকিৎসকদের অবশ্যই রোগীবান্ধব মানসিকতা নিয়ে সেবা দিতে হবে। রোগীদের সেবার জন্য অবশ্যই ব্যবস্থাপত্রে (প্রেসক্লিপশন) ওষুধের নাম  ইংরেজি বড় অক্ষরে লিখতে হবে। যাতে রোগী ও  ফার্মেসির ওষুধ বিক্রেতা সহজেই বুঝতে পারেন । এজন্য আরএস ও আরপিকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএসএমএমইউ সূত্র জানায়, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে এই অনলাইন রিপোর্টিং কার্যক্রমের ফলে রোগীকে ২৪ ঘণ্টার মাঝেই  রোগীর স্বাস্থ্য রিপোর্টের ফল অনলাইনে দেওয়া হবে। এর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার ফল স্বয়ংক্রিয় পদ্ধতিতে রোগীর মোবাইল ও ই-মেইল আইডিতে পৌছে যাবে। এর জন্য রোগীকে পরীক্ষার স্যাম্পল বা নমুনা প্রদানের সময় ছোট একটি ফরমে রোগীর নাম ও ই-মেইল আইডি লিখতে হবে। এই বিভাগে রোগীর স্বাস্থ্যের শতভাগ পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রায় আড়াই হাজার রোগী বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে স্বাস্থ্য পরীক্ষার জন্য আসেন। অনলাইনে স্বাস্থ্য পরীক্ষার ফল গ্রহণের মাধ্যমে এসব রোগীরা সুফলভোগী হবে।
বায়োকেমিস্ট্রি  ও মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.মোহাম্মদ মাসুম আলমের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মো, হাবিবুর রহমান দুলাল, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা  আনজুমান বানু, বায়োকেমিস্ট্রি  ও মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: মতিউর রহমান প্রমুখ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com