শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সরকারের পতন পর্যন্ত মাঠের আন্দোলনে থাকবে বিএনপি: খসরু

শুধু ডিসেম্বরই নয়, সরকারের পতন পর্যন্ত বিএনপি মাঠের আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সমস্যা আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে যুবদল নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন, এ সরকার জনগণকে ভয় পায় বলেই বিএনপির গণসমাবেশের পূর্বে বাস ধর্মঘট ডাকা হচ্ছে। বরিশালে সমাবেশের আগের দিন ধর্মঘট ডাকা তারই প্রমাণ।

তিনি বলেন, বিএনপি জনগণকে নিয়ে মৃত্যু বাজি রেখে আন্দোলনে নেমেছে। সেখান থেকে কেউ রুখতে পারবেন না।

এ সময় যুব দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সভাপতি মামুন হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com