শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন নামে নিবন্ধন চায় জামায়াতের একাংশ

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছে জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধনের জন্য বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।

বুধবার দুপুরে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে দলের জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হক স্বাক্ষরিত আবেদনপত্র জমা দেয়।

নতুন এই দলের সভাপতি হচ্ছেন জামায়াতের ডেমরা থানার আমির আনোয়ার হোসেন। আর সাধারণ সম্পাদক হলেন ছাত্রশিবিরের সাবেক বিদেশবিষয়ক সম্পাদক এবং বর্তমানে জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য  কাজী নিজামুল হক (নাঈম)।

২০১৩ সালের ১ আগস্ট মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ২০১৮ সালের ২৯ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

জামায়ত সূত্র জানাচ্ছে, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ নামে দল নিবন্ধনের জন্য আবেদন করবে। এ জন্য অপেক্ষাকৃত কম পরিচিতদের দিয়ে কমিটি করেছে।

যদিও, জামায়াতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করছেন বিডিপি’র চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

এই বিষয়ে চেষ্টা করেও জামায়াতের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, নিবন্ধন বাতিলের পর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামায়াতে ইসলামীর নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com