শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আ.লীগের বিলবোর্ডে বিএনপির ব্যানার লাগানোর অভিযোগ

রংপুরে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিলবোর্ড ঢেকে দিয়ে ব্যানার লাগানোর অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর বেতপট্টির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান শফি এ অভিযোগ করেন।

তিনি বলেন, রংপুর নগরীর বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত ও আওয়াম লীগের কিছু প্রার্থীর সিটি নির্বাচনে অংশগ্রহেণর জন্য বিলবোর্ড লাগানো ছিল। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। সেই বিলবোর্ডগুলোর ওপরে বিএনপি তাদের সমাবেশের বিলবোর্ড লাগিয়েছে। আমরা মনে করি এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। আমার রাজনৈতিক জীবনে কোনদিন কারও পোস্টারের ওপরে পোস্টার লাগানো দেখিনি। আমরাসহ দেশবাসী বরাবর যেটা আশঙ্কা করে আসছি, তাহলো বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের নামে পায়ে পা রেখে উসকানি ছড়িয়ে দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়

তিনি আরও বলেন, রংপুরে তারা শান্তিপুর্ণ সমাবেশ করবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমরা চাই বিএনপি তাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে করুক আমরাও সহযোগিতা করবো। তবে আমরা আশা করবো আমাদের বিলবোর্ডের ওপরে তারা যে বিলবোর্ড লাগিয়েছে তা অনতিবিলম্বে সরিয়ে ফেলুক। নগরীতে কোথাও বিএনপি বিশৃঙ্খলা করতে চাইলে আমরাও ছেড়ে দিবো না। এজন্য আমাদের নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com