রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ভূমিদস্যুতার বিরুদ্ধে মানববন্ধন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আল-আমিন বাজারে ভূমিদস্যুতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আল-আমিন বাজারের সামনে ঢাকা-দোহার সড়কে এ মানববন্ধন করে। এতে অংশগ্রহণকারীরা ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও স্থানীয় মো. হাবিবুর রহমান মাসুদকে ভূমিদস্যু আখ্যা দিয়েছেন।

তারা রফিকুল ও হাবিবুরের বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য নুরুল আলম মোড়ল, ভুক্তভোগী ফরেস মোড়ল, আব্দুল মালেক, নুরুল হক, বারেক মোড়ল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com