শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
২২তম জাতীয় সম্মেলনের দিন ঠিক করতে শুক্রবার বৈঠকে বসছে আওয়ামী লীগ। বেলা ৪টায় গণভবনে শুরু হবে সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় নেতারা জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এ ছাড়া সরকারবিরোধী আন্দোলন মোকাবিলায় আসবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৯-এর ২০ ও ২১ ডিসেম্বর। গঠনতন্ত্রের বিধান মেনে তাই আগামী ডিসেম্বরেই করতে হবে পরবর্তী সম্মেলন।
তবে এর আগেই শেষ করতে হবে বাকি থাকা কিছু উপজেলার কাউন্সিল। সেসব ডিসেম্বরের আগেই শেষ হবে জানিয়ে নেতারা বলছেন, শুক্রবারের বৈঠকের এজেন্ডায় থাকছে জাতীয় কাউন্সিলের দিন-ক্ষণ ঠিক করার বিষয়টি।
এ ছাড়া সরকারবিরোধী আন্দোলন ও কর্মসূচি মোকাবিলায় রাজনৈতিক কৌশল ঠিক করবে আওয়ামী লীগ। রাজপথে বিএনপিকে মোকাবিলা প্রশ্নেও আসবে রূপরেখা।
কার্যনির্বাহী কমিটির এই বৈঠকে শুধু কাউন্সিল নয়, নির্বাচন সামনে রেখেও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।