শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞার পাশাপাশি সিত্রাংয়ের কারণে এবার ইলিশ উৎপাদন বাড়ার আশা মৎস্য কর্মকর্তাদের।
সরকারি নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাত থেকে ইলিশ শিকারে যাবে জেলেরা। নিষেধাজ্ঞার এই সময়টাতে কোনো কাজ না থাকায় নৌকা, জাল মেরামতের কাজে ব্যস্ত দিন কেটেছে তাদের।
বরিশালের জেলেপল্লি ও মাছ বাজার ঘাটে নৌকা মেরামত থেকে শুরু করে চলছে সব ধরনের প্রস্তুতি। ২২ দিন পর ইলিশ শিকারে যাবেন জেলেরা।
ইলিশের নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে ব্যস্ত সময় পার করছে বরগুনায় জেলেরাও। উপযুক্ত পরিবেশ পেলে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার আশা তাদের।
জেলেরা যাতে নির্বিঘ্নে মাছ শিকার করতে পারে সে লক্ষ্যে সকল ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা মৎস বিভাগ।
সাগরে পর্যাপ্ত ইলিশ পেলে নিষেধাজ্ঞার সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করেন ভোলার জেলেরা। নিষেধাজ্ঞার পাশাপাশি সিত্রাংয়ের প্রভাবে এবার ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা জেলা মৎস বিভাগের।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা পাড়ে, নিষেধাজ্ঞার সময় জেলেরা জাল ও নৌকা প্রস্তুত করছে।