শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন নামে জামায়াতের আবেদন পর্যবেক্ষণে

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর আবেদনের গুঞ্জন পর্যবেক্ষণ করছে সরকার। বিষয়টি নির্বাচন কমিশন কীভাবে নিষ্পত্তি করে তা দেখে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার রাজধানীতে সাবরেজিস্টারদের এক প্রশিক্ষণ কর্মশালায় একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন দলের নিবন্ধন পেতে বুধবার নির্বাচন কমিশনে আবেদন করেছেন ডেমরা থানা জামায়াতের আমির এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন। তবে জামায়াতের সঙ্গে নতুন এ দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি।

পরে নির্বাচন কমিশনার জানান, নতুন দলের গঠনতন্ত্র সংবিধান ও ইসির গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক না হলে শর্তপূরণ সাপেক্ষে যে কোনো দল নিবন্ধন পাবে।

২০১৩ সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পরে ২০১৮ সালে নির্বাচন কমিশন আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন বাতিল করে। তবে, হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে করা আপিলটি এখনও বিচারাধীন।

ভিন্ন নামে জামায়াতে ইসলামী নিবন্ধনের আবেদনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নিবন্ধনের জন্য তারা ইসিতে আবেদন করেছে। আদালতের মতো এটি বিচারাধীন বিষয়। দেখতে চান ইসি কীভাবে মোকাবিলা করে। তারপর তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন।

এছাড়া মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ সংসদের আগামী অধিবেশনে তোলা হবে বলেও জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে, আমরা মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বিচার করে দেখিয়েছে, এই বিচার আওয়ামী লীগ সরকার করে এবং অনেক রায় কার্যকরও হয়েছে। জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইনের পরিবর্তন দরকার হবে, সেটা আগেই বলেছি। আইনের সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যে এই আইন পাস করব। তারপর বিচার কার্যক্রম শুরু হবে।

আগামী ২৯ অক্টোবর নির্বাচন কমিশনে নতুন দল নিবন্ধনের আবেদন জমা দেয়ার সময় শেষ হচ্ছে। তবে ওই দিন সরকারি ছুটি থাকায় ৩০ অক্টোবর পর্যন্ত আগ্রহী দলগুলো আবেদন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com