রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
বিরতি ভেঙে ছয় বছর পর নতুন গান প্রকাশ করছেন রিয়ান্না। আসছে শুক্রবারই তার এই গান প্রকাশ হবে। জানা গেছে, মার্ভেল কমিকস চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’-এর ওপর ভিত্তি করে ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’ সিনেমায় রিয়ানা গেয়েছেন গানটি। এরই মধ্যে সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। চলতি বছর ভক্তদের কাছে অন্যতম আকাক্সিক্ষত সিনেমা এটি। এদিকে এ সিনেমায় গাইবার পাশাপাশি রিয়ান্না আরও দুটি নতুন সিনেমায় গান গেয়েছেন বলে দাবি করছে ব্রিটিশ গণমাধ্যম। দুটি সিনেমাই সুপারহিরো ঘরানার। বারবারিয়ান এই শিল্পীর প্রত্যাবর্তনে দারুণ খুশি ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর মধ্যে এক ভক্ত লিখেছেন, ‘মনের মধ্যে এক ধরনের উদ্বেগ ছিল যে রিয়ান্না হয়তো গান ছেড়ে দিয়েছেন। তবে এমন খবরের পর বেশ উত্তেজনা বোধ হচ্ছে। আশা করছি, দারুণ কিছু হবে।’