বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হবিগঞ্জে ইয়োগার প্রতি আগ্রহ বাড়ছে তরুণ-তরুণীদের

জেলায় ইয়োগার প্রতি তরুণ-তরুণীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
ইয়োগা চর্চাকারীরা নিয়ম করে চর্চার পাশাপাশি জাতীয় পর্যায়েও পুরস্কার নিয়ে এসেছেন। ২০২১ সালে জাতীয় প্রতিযোগিতার হৃদমেটিক ইয়োগার ১২-১৪ বছর বিভাগে তা¤্র পদক নিয়ে আসেন হবিগঞ্জ এমপি আবু জাহির উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী সাদিয়া নৌশিন এবং আফ্রিনা আক্তার বন্যা। আসনিক ইয়োগায় বালক বিভাগে তা¤্র পদক আনেন একই স্কুলের আব্দুস সহিদ।
হবিগঞ্জে ইয়োগার বিকাশ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজন করেছে তিন দিনব্যাপী শেখ রাসেল স্মৃতি ইয়োগা প্রশিক্ষণ কর্মসূচি। জেলা পরিষদ মিলনায়তনে গতকাল এক অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম, সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান, চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ ও সদস্য আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com