শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আট বছর পর ঢাকা জেলা আ.লীগের সম্মেলন আজ

আট বছর পর আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জমায়েতের লক্ষ্য নিয়ে দলের প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনস্থল রাজধানী ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার পুরাতন মাঠ। দলের কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে সেখানে তৈরি করা হয়েছে তোরণ। দুপুর ২টার দিকে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরুর কথা রয়েছে।

এদিকে সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। ইতিমধ্যে ডজনখানেক নেতা গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কেউ কেউ বলছেন ঢাকা জেলা কমিটিতে নতুন চমকও আসতে পারে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নবীন-প্রবীণের সমন্বয় ঘটিয়ে হতে পারে এবারের জেলা কমিটি।

সাভার, ধামরাই, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ এ পাঁচ উপজেলা নিয়ে ঢাকা জেলা গঠিত। এ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। আর সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ করতে ইতিমধ্যে জেলার পাঁচ উপজেলা ও থানা শাখার নেতারা নিজ নিজ এলাকায় প্রস্তুতি সভাও করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com