রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
গীতা গোবিন্দাম’, ‘ডিয়ার কমরেড একসঙ্গে দুই সিনেমায় অভিনয়ের পর থেকে বিজয় দেবোকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন হয়। কেউই অবশ্য তাঁদের প্রেমের খবর স্বীকার করেননি। এর মধ্যেই বিজয়ের প্রেম, বিয়ের গুজবে নতুন মাত্রা দিলেন জাহ্নবী কাপুর। এক সাক্ষাৎকারে এই তেলেগু অভিনেতাকে ‘কার্যত বিবাহিত’ বলে উল্লেখ করেছেন তিনি।
আগামী মাসেই মুক্তি পাবে জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘মিলি’। ছবির প্রচারে গেলে সিনেমা তো বটেই, তারকাদের নানা ধরনের প্রশ্ন করা হয়, যার মধ্যে ছিলো ‘বলিউডের উপযুক্ত ব্যাচেলর কারা?’ জাহ্নবীর মতে, বলিউডের সবচেয়ে উপযুক্ত ব্যাচেলর আদিত্য রায় কাপুর । আরো যোগ করেন, ‘আদিত্য ছাড়া সবাই তো বিবাহিত।’ সঞ্চালকের তখন প্রশ্ন ছিল, বিজয় দেবরাকোন্ডার নাম বাদ গেল যে! ঝটপট জাহ্নবীর উত্তর, তিনি তো কার্যত বিবাহিত। এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। অনেক ভক্ত মন্তব্য করেন, জাহ্নবীর এই মন্তব্য বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জনকে ভিত্তি দিল। অনেক ভক্ত আবার মন্তব্য করেছেন, তবে কি রাশমিকার সঙ্গে বিয়েটাও সেরে নিয়েছেন বিজয়? তাঁর মন্তব্য নিয়ে নানা আলোচনা হলেও এ প্রসঙ্গে আর মুখ খোলেননি জাহ্নবী।
বিজয় ও রাশমিকা গত দুই মাসে বিভিন্ন সাক্ষাৎকারে তাঁদের মধ্যে প্রেমের খবর অস্বীকার করেন। বলেছেন, তাঁদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছু নেই। যদিও কিছুদিন আগেই দুজন ছুটি কাটাতে মালদ্বীপে উড়ে যান