রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
রেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রীয় চরিত্রে জনি ডেপের ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আবার তাকে জলদস্যু হিসেবে দেখতে চাইলে ৩০ কোটি ডলার গুনতে হবে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনিকে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তাকে দুনিয়াজোড়া পরিচিতি এনে দেয়। চার বছরে এ ফ্র্যাঞ্চাইজির পাঁচটি সিনেমাতেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন হলিউড অভিনেতা ডেপ।
কিন্তু ২০০৮ সালে তার বিরুদ্ধে সাবেক স্ত্রী হার্ডকে নির্যাতনের অভিযোগ উঠলে সিরিজটি থেকে তাকে বাদ দেওয়া হয়। গুঞ্জন উঠেছে, মানহানির মামলার রায়ের আগেও ডিজনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ এবং ‘ক্যাপ্টেন অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমা দুটির প্রস্তাব দিয়েছিল ডেপকে। বিষয়টি উঠে আসে মামলার শুনানিতেও। সে সময় ডেপ আদালতে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ডিজনির প্রস্তাবে তিনি রাজি নন, আগের চেয়ে বহু গুণ বেশি পারিশ্রমিক মিললেও না। শোনা যাচ্ছে, ডেপের সঙ্গে মিটমাট করে ফেলার বিষয়ে ডিজনিও আশাবাদী। তবে ডিজনিকে ৩০ কোটি ডলার দিতে হবে বলে শোনা যাচ্ছে।
ডেপ অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম এবং সর্বশেষ সিনেমাটি আসে ২০১৭ সালে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেলস’। বিরোধ বাঁধে ষষ্ঠ সিরিজে এসে। মামলায় জয় পাওয়ার পর থেকে জনি ডেপ অনেকগুলো প্রজেক্টে হাত দিয়েছেন। ‘জান দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই হয়ে আসছেন জনি ডেপ। শ্যুটিংও শেষ হয়েছে। ইতালিয়ান চিত্রকর আমাদের মোদিয়ানির জীবনকে পর্দায় নিয়ে আসছেন হলিউড অভিনেতা জনি ডেপ; তবে অভিনয়ে নয়, দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন তিনি।