রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘প্রজাপতি’র পোস্টার প্রকাশ

সাত বছর পর একই ছবিতে দেব-মিঠুন জুটিকে দর্শক দেখতে পাবেন। সিনেমার নাম ‘প্রজাপতি’। পরিচালনা করেছেন অভিজিৎ সেন। গত বৃহস্পতিবার বিকেলের নন্দনে ‘প্রজাপতি’র ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করেন। ৭ বছর আগে দেব ও মিঠুনকে শেষ দেখা গিয়েছিল রবি কিনাগি পরিচালিত ‘হিরোগিরি’তে। পোস্টার প্রকাশ অনুষ্ঠানে দেব বলছিলেন, ‘মিঠুনদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। একসময় ইন্ডাস্ট্রিতে ফ্লোরে ঢুকলেই সবাই বলত, ‘ওই দেখো মিঠুনদার ছেলে আসছে’। শেষ পর্যন্ত দাদাকে নিয়ে ছবিটা করা সম্ভব হলো সেটা ভেবেই ভালো লাগছে।’ সম্প্রতি, গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরামার অন্তর্গত মেইনস্ট্রিম বিভাগে নির্বাচিত হয়েছে দেব অভিনীত ছবি ‘টনিক’। সেই ছবির পরিচালক অভিজিৎ সেনের হাত থেকেই আসছে ‘প্রজাপতি’। তিনি বললেন, ‘ছবির গল্প বা চরিত্রগুলো নিয়ে এখনই খুব বেশি বলতে চাইছি না। তবে এই ছবি বাবা-ছেলের সম্পর্ক তুলে ধরবে। এটি পারিবারিক ছবি, যেখানে কোনো রকম বিষণœতা নেই।’ বাবা-ছেলের চরিত্রেই মিঠুন ও দেব। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, কনীনিকা প্রমুখ। অতনু রায়চৌধুরী নিবেদিত ছবিটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর বড়দিনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com