রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রক এন রোলের পথিকৃৎ জেরি লি’র বিদায়

মার্কিন রক সংগীতের অন্যতম পথিকৃৎ ও পিয়ানোবাদক জেরি লি লুইস মারা গেছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ‘গ্রেট বলস অব ফায়ার’খ্যাত এই গায়ক ৮৭ বছর বয়সে মারা যান। গত বুধবার মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে দুঃখ প্রকাশ করে খবরটি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে শুক্রবার গায়কের প্রতিনিধি জানিয়েছেন, সত্যি সত্যি এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু হয়েছে। ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর থেকেই ভালো যাচ্ছিল না লুইসের। মৃত্যুর সময় তার স্ত্রী জুডিথ গায়কের পাশেই ছিলেন। জেরি লি লুইস ছিলেন মার্কিন রক ‘এন’ রোল পথিকৃৎদের মধ্যে বেঁচে থাকা শেষ ব্যক্তি। জেরি লি লুইস ১৯৮৬ সালে রক এন রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম শিল্পীদের মধ্যে একজন। তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে যখন জন লেনন লস অ্যাঞ্জেলেসের একটি শোতে মঞ্চের নেপথ্যে তার সঙ্গে দেখা করেছিলেন, তখন ‘দ্য বিটল’ লুইসের পায়ে চুম্বন করেন। ক্যারিয়ারে যেমন খ্যাতি পেয়েছেন, তেমনি সারা জীবনে বিতর্ক তার পিছু ছাড়েনি। ১৩ বছর বয়সী চাচাতো বোন মাইরা গ্যাল ব্রাউনকে বিয়ে করে প্রথম বিতর্কের জন্ম দেন। এ ঘটনা তার সংগীত ক্যারিয়ারকে বড় ধাক্কা দেয়। পরে ঠিকই ফিরে আসেন তিনি। আজীবন সম্মাননাসহ চারটি গ্র্যামি পুরস্কার জেতেন লুইস। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংগীতশিল্পী, তার ভক্ত-শ্রোতারা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com