রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

কক্সবাজারের উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ জন ডাকাত ও অপর সাতজন অন্যান্য মামলার আসামি বলে জানা যায়। গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতদের হলেন, ফয়েজ আহমদের ছেলে কবির আহমদ (৩২), মৃত আলমের ছেলে সফিক ইসলাম (২০), কবির আহমদের ছেলে আবু তৈয়ব (৩০), মৃত সলিম উল্লাহর ছেলে আসাদ উল্লাহ (২২), নুর হোসেনের ছেলে ইমাম হো‌সেন ২৩), মৃত আব্দুল করিমের ছেলে মো. ই‌লিয়াছ (২৫), শাহ আলমের ছেলে হা‌মিদ উল্লাহ (২৭), নুরুল ইসলামের ছেলে এনায়েত উল্লাহ (৩৫), জহির আহমদের ছেলে মো. আ‌য়েস (২৯), মৃত ব‌দিউর জামানের ছেলে আ‌জিজ উল্লাহ (২২), মৃত মৌলাভী দাউদের ছেলে আব্দুল্লাহ (৩২) ও পাঠান আলীর ছেলে মো. হো‌সেন (৩০)। এরা সবাই উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে এপিবিএন সূত্রে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিতকল্পে চিরুনি অভিযান চলছে। সামনে আরও বড় ধনের অভিযান হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com