রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার মিসাইল হামলা

রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে ফের দফায় দফায় রাশিয়ার মিসাইল হামলার খবর পাওয়া গেছে। সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকেই ধরাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানী শহর কিয়েভ।

কিয়েভ ছাড়াও ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও রুশ মিসাইল হামলার খবর শোনা যাচ্ছে। এই হামলার ফলে অনেক শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া।

সোমবার সকালে রাজধানী কিয়েভে ১০ টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনার পর কিয়েভের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এছাড়া বিস্ফোরণের পর শহরের বেশ কিছু অংশে বৈদ্যুতিক সেবার পাশাপাশি মোবাইল ফোন নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com