রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একই দিনে শাহরুখ খানের দুই চমক!

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন ঘনিয়ে এসেছে। ২ নভেম্বর এই মহা তারকার জন্মদিন। প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে ভক্ত অনুরাগীরা প্রচন্ড উচ্ছ্বসিত। জানা গেছে, তারকার জন্মদিনে তাঁর আসন্ন সিনেমা ‘পাঠান’-এর টিজার মুক্তি পাবে, যা ভক্তদের জন্য একটি দারুণ চমক।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল। প্রায় ২৭ বছর ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমায় ক্রমাগত চলছে সিনেমাটি। বিশ্বে এমন রেকর্ড আর কোনো সিনেমার নেই।

বিশেষ সেই সূত্রটি আরো বলছে, ‘মারাঠা মন্দিরের পাশাপাশি, ২ নভেম্বর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সারাদেশে বেশ কয়েকটি পিভিআর থিয়েটারে প্রদর্শিত হবে৷ মাত্র ১০০ থেকে ১১২ টাকা মুল্যের টিকিটে সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা। ইতিমধ্যেই অনলাইনে বুকিং শুরু হয়েছে৷ বর্তমানে মুম্বাই, দিল্লি এনসিআর, কলকাতা, কানপুর, আহমেদাবাদ, লক্ষ্ণৌ, পুনে এবং সুরাট নামে ৮টি শহরে পিভিআর থিয়েটার বুকিং শুরু হয়েছে৷ সামনের দিনগুলোতে আরো শহর যুক্ত হবে৷ এছাড়াও, পূর্বোক্ত ৮টি শহরে শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে যশ রাজ প্রোডাকশনের। ’

kalerkantho

মনে হচ্ছে শাহরুখ খানের জন্মদিনে বেশ বড় ধরনের উপহার পেতে চলেছেন তাঁর ভক্তরা অনুরাগীরা। দীর্ঘ চার বছর পর শাহরুখের ক্যামব্যাক মুভি ‘পাঠান’-এর টিজার উপভোগ করার পাশাপাশি বড় পর্দায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখতে পারবেন ভক্তরা। এ যেন সোনায় সোহাগা! একসাথে দুইটি বড় চমক! কিং খানের জন্মদিনে এর চেয়ে বেশি আর কি চাই ভক্তদের?

সূত্র : বলিউড হাঙ্গামা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com