রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমাকে কালো জাদুও করা হয়েছে : তনুশ্রী

নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী তনুশ্রী দত্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন তনুশ্রী।

তাঁকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। প্রাণে মারতে কালোজাদুও করা হয়েছে বলে অভিযোগ এনেছেন এই অভিনেত্রী।

সামনে এনেছেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া বেশকিছু ঘটনা। যেকারণে সন্দেহ আরও গভীর হয়ে বলে দাবি করেছেন অভিনেত্রী।

তনুশ্রীর কথায়, ‘আমি ভেঙেছি, মচকেছি, কিন্তু শেষ হয়ে যাইনি। ‘২০১৮ সালের আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। ২০২০ সেপ্টেম্বরে যখন দেশে ফিরলাম, তখন বেশকিছু ছবিতেও সই করি। সব ঠিকঠাকই এগোচ্ছিল। সমস্যার সূত্রপাত ২০২১-এর এপ্রিল থেকে। আমার কাজ, মানসিক শান্তি, শরীর সবকিছু শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হলো। নাম বলতে চাই না, তবে আমার কিছু বন্ধু, পরিচিতরাই এর সঙ্গে যুক্ত। বুঝতে পেরেছি, কারণ আমার করা কিছু ওয়াটসআপ চ্যাটই গ্রুপে গ্রুপে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছিল। কিছু অপরাধ জগতের লোকজনকের আমার বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছিল। ‘

অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন ভারতের উজ্জয়িনীতে গিয়েছিলেন সেখানে এক সাধু তাঁকে অনেক কথা বলেছিলেন। তনুশ্রীর বলেন, ওই সাধু আমায় জানান, মহারাষ্ট্রের একটি জায়গায় আমাকে মারতে কালোজাদু করা হচ্ছে। তখন খুব ঠিকভাবে বুঝতে পারিনি, তবে কিছু একটা যে চলছে সেটা বুঝে ছিলাম। আর এরপরই উজ্জয়িনীতে ব্রেকফেল হয়ে দুর্ঘটনা ঘটল। খাবারে বিষ মিশিয়ে দেওয়ার মতো ষড়যন্ত্র হয়। ‘

অভিনেত্রীর কথায়, বলিউডের অন্ধকার দিন চলছে, তবে তিনি আশাবাদী এই অন্ধকার একদিন সরে যাবে।

তনুশ্রী স্বীকার করে নেন, যে তিনি সেই সময় ভীষণই ভীত হয়ে পড়েছিলেন। তবে তিনি হাল ছাড়তে নারাজ। এর আগে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসাবে নানা পাটেকরের নাম নিয়েছিলেন তনুশ্রী দত্ত।

২০১৮ সালে মিটু নিয়ে প্রথমবার সরব হয়েছিলেন তনুশ্রী দত্ত। তারপরই বলিউডে ঝড় ওঠে।   তাঁর অভিযোগের তালিকায় ছিল গণেশ আচার্য, বিবেক অগ্নিহোত্রীর নাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com