শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক ট্রলারে মিলল ১১৭ মণ ইলিশ, সাড়ে ১৪ লাখ টাকায় বিক্রি

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীসংলগ্ন বঙ্গোপসাগরে একটি ট্রলারে ১১৭ মণ ইলিশ ধরা পড়েছে। ভোলার দৌলতখানের জেলেদের ট্রলারে মাছগুলো ধরা পড়ে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাতিয়ার চেয়ারম্যানঘাটের মেঘনা ফিশিংয়ে ইলিশগুলো নিলামে ১৪ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

অন্য জেলেদের ট্রলারেও প্রচুর ইলিশ ধরা পড়ছে।

মা ইলিশ ধরায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা গত ২৮ অক্টোবর শেষ হওয়ার পর জেলেরা জাল নিয়ে নদী ও সাগরে ট্রলার ভাসান। জেলেরা জানান, তাঁদের জালে এবার ইলিশের পাশাপাশি প্রচুর পরিমাণ পাঙ্গাশ মাছও ধরা পড়ছে।

১১৭ মণ ইলিশ ধরা ট্রলারটির নাম এফবি রায়হান ১। ট্রলারটির মালিক কামাল কম্পানি বলেন, ‘আমরা ২২ জন জেলে ভোলার দৌলতখান থেকে মাছ ধরতে নেমেছি ২৯ অক্টোবর ভোরে। গত পাঁচ দিনে আমরা এযাবৎকালের সবচেয়ে বেশি ইলিশ পেয়েছি। এত মাছ ধরতে পেরে আমরা আনন্দিত। দীর্ঘ ২২ দিন আমরা ডাঙায় ছিলাম। এরপর নেমে এত মাছ পাব আশা করিনি। এ জন্য আল্লাহর কাছে শোকর আদায় করছি। ’

ট্রলারের সারেং সফিক মাঝি বলেন, ‘বিভিন্ন সাইজের ইলিশ পাওয়া গেছে। তবে সাগরের ইলিশ বড় বড়। ফোনে যোগাযোগ করে সব মাছ আমরা মেঘনা ফিশিংয়ের কাছে বিক্রি করেছি। এখানে ভালো দাম পেয়েছি। ’

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, ‘এফবি রায়হান ১ বোটের মালিকের বাড়ি ভোলায়। তিনি ফোনে মাছ পাওয়ার কথা জানালে আমরা চেয়ারম্যানঘাটে আসতে বলি। ১১৭ মণ ইলিশ ১২ হাজার ৪৪৪ টাকা করে নিলামে ১৪ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। ’

হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও হাতিয়ার হরণী ইউপি চেয়ারম্যান মো. আখতার হোসাইন জানান, ২২ দিনের নিষেধাজ্ঞার পর গভীর সমুদ্রে যাওয়া ফিশিং বোট ফিরতে শুরু করেছে। বিভিন্ন সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তরের ২২ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। এখন নদীতে জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছে। ইলিশের ডিম পাড়াও শেষ হয়েছে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com