শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নৌকার পক্ষে এমপি নির্বাচনে লড়তে চান মাহিয়া মাহি

এমপি নির্বাচনে অংশ নিতে চান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি হতে চান। তার নানাবাড়ি তানোর উপজেলার মুণ্ডুমালায় শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এদিন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মুণ্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে একটি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে চিত্রনায়িকা মাহিয়া মাহির গড়ে তোলা স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থা।

মাহি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে আমি আদর্শিত। সে বিষয়টা আমি সবাইকে জানাতে চাই। সবাই যে যার জায়গা থেকে এটা করতে পারে। আমি পলিটিকস বুঝি না যদিও, তবু আমি স্টার্ট করেছি। আমি মানুষের সেবা করতে চাই। পলিটিকসকে আসলে আমি দেখি যে মানুষের সেবা করা। ’

তিনি রাজনীতিতে আসছেন কি না এমন প্রশ্নের জবাবে নায়িকা মাহি বলেন, ‘আমাদের বঙ্গবন্ধু যেটা করেছেন, নিজের জীবনটাকে, নিজের যৌবনটাকে ত্যাগ করে, পরিবারকে সময় না দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন। সেই বিষয়টাকে আমি রাজনীতি হিসেবে দেখি। ’

ভবিষ্যতে এমপি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার বিষয়ে জানতে চাইলে নায়িকা বলেন, ‘আপাতত না, অনেক দেরি আছে। যদি এলাকার লোকজন চায়, আমাকে ভালোবাসে, অবশ্যই সেটা হতে পারে, ইনশাআল্লাহ। ’

এদিকে সকাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছে রাজশাহীর ৯ উপজেলার ৯টি এবং জেলা পুলিশের একটি দল। অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ফালগুনী হামিদ। আর বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়িকা মাহি।

নায়িকা মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তাঁর জন্ম পার্শ্ববর্তী তানোর উপজেলার মুণ্ডুমালায় নানাবাড়িতে। মাঝে মাঝেই তিনি এখানে আসেন। এর আগে মুণ্ডুমালায় তিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। এবার আয়োজন করা হয়েছে কাবাডির।

নায়িকা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এ সংগঠনের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে পারেন বলে এলাকায় গুঞ্জন আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com