রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

হেডফোন লাগিয়ে রেললাইন পার হচ্ছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু

ময়মনসিংহে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে মহানগরীর কেওয়াটখালি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মওলা সুমন (৪৪) নগরীর শ্যামাচরণ রায় রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে।

তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের ময়মনসিংহ জোনের ম্যানেজার ছিলেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, গোলাম মওলা সুমন কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। রেলক্রসিং পার হতে গেলে আশপাশের লোকজন ট্রেন আসছে বলে তাকে থামতে বলেন। লোকজনের ডাকাডাকি শুনতে পেয়ে রেললাইনের কাছে মোটরসাইকেলটি থামিয়ে পেছনে তাকান সুমন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি মহিউদ্দিন আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেন। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com