শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

গতবারের অভিজ্ঞতা থেকে প্রশ্নফাঁস বন্ধ করতে আমরা অভিনব কৌশল গ্রহণ ও কঠোর মনিটরিং করছি। এরপরও কেউ যদি গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিস্থিতি দেখার জন্য আমি সকালেই কেন্দ্রে আসি। এসে দেখলাম অভিভাবকদের প্রচণ্ড ভিড়। এতে বাকি পরীক্ষার্থীদের আসতে সমস্যা হচ্ছে। অভিভাবকরা অতিরিক্ত ভিড় করছেন। রাস্তায় এমনিতেই যানজট। তাদের উচিত পরীক্ষার্থীদের কেন্দ্রে নামিয়ে চলে যাও। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জমায়েতও নিষিদ্ধ।

কোচিং সেন্টার বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, কোচিং বন্ধের নির্দেশনা রয়েছে। একই কোচিং সেন্টারে অনেক ধরনের কোচিং চলে। এটি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন।

এ বছর দেশের দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে ১২ লাখ তিন হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com